পলাশীর যুদ্ধ সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর
০১. পলাশীর যুদ্ধ যেদিন সংঘটিত হয় সেদিন কী বার ছিল?
উত্তর: বৃহস্পতিবার
০২. পলাশীর যুদ্ধ কোথায় সংঘটিত হয়?
উত্তর: পলাশীর যুদ্ধ সংঘটিত হয় পলাশী নামক স্থানে।
০৩. যুদ্ধের প্রভাব কী হয়?
উত্তর: পলাশীর যুদ্ধে পরাজয়ের পর ভারত উপমহাদেশ ২০০ বছরের পরাধীনতার শিকলে আবদ্ধ হয় এবং বাংলার ঐতিহ্য অন্ধকারে নিমজ্জিত হয়।
০৪. বাংলার নবাব কে ছিলেন?
উত্তর: সিরাজউদ্দৌলা।
০৫. পলাশীর যুদ্ধ কত সময় ধরে চলে?
উত্তর: ০৮ ঘন্টার মতো।
০৬. পলাশীর যুদ্ধে বাংলার পক্ষে যুদ্ধ করেন কোন বিদেশী সেনাপতি?
উত্তর: ফরাসি সেনাপতি সিন ফ্রে।
০৭. পলাশীর যুদ্ধের কারণ কী ছিল?
উত্তর: নবাবকে কোম্পানি কর না দেওয়া এবং কোম্পানি কর্তৃক দস্তকের অপব্যবহার।
০৮. পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেন কারা?
উত্তর: মীর জাফর, রায় দুর্লভ, উমিচাঁদ, রাজবল্লভ, ইয়ার লুৎফ খান, জগৎশেঠ, বড় খালা ঘসেটি বেগম এবং তার ছেলে শকওত জংসহ আরও অনেকে।
০৯. পলাশীর যুদ্ধের ফলাফল কী হয়?
উত্তর: সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলার শাসনভার হাতে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী।
১০. পলাশীর যুদ্ধে ইংরেজদের উদ্দেশ্য কী ছিল?
উত্তর: বাংলায় রাজনৈতিক ও বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করা।
১১. পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব প্রদান করেন কে?
উত্তর: রবার্ট ক্লাইভ।
১২. মীর জাফর কে ছিলেন?
উত্তর: নবাবের সেনাপতি।
১৩. পলাশীর যুদ্ধের আগে কোন সন্ধি হয়েছিল?
উত্তর: আলীনগর সন্ধি।
১৪. আলীনগর সন্ধি কবে হয়?
উত্তর: ১৭৫৭ সালে।
১৫. পলাশীর যুদ্ধের সময় বাংলার রাজধানী কোথায় ছিল?
উত্তর: মুর্শিদাবাদ।
১৬. পলাশীর যুদ্ধে মোট কতটি পক্ষ ছিল?
উত্তর: দুটি পক্ষ- ১। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী, ২। বাংলার নবাব সিরাজউদ্দৌলা।
১৭. পলাশীর যুদ্ধের সময় নবাবের বাহিনীতে কত সৈন্য ছিল?
উত্তর: প্রায় ৫০ হাজার।
১৮. পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীতে কত সৈন্য ছিল?
উত্তর: প্রায় ০৩ হাজার।
১৯. ব্ল্যাক হোল ট্রাজেডি কোন ঘটনার সাথে সম্পর্কিত?
উত্তর: কলকাতায় ইংরেজ বন্দিদের মৃত্যুর ঘটনার সাথে।
২০. মীর মদন কে ছিলেন?
উত্তর: নবাবের বিশ্বস্ত সেনাপতি।
২১. পলাশীর যুদ্ধের সময় মীর মদনের কী হয়?
উত্তর: তিনি কামানের গোলায় নিহত হন।
২২. নবাব সিরাজউদ্দৌলা কত সালে মারা যান?
উত্তর: ৩ জুলাই ১৭৫৭।
২৩. নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু কিভাবে হয়?
উত্তর: তাঁকে হত্যা করা হয়?
২৪. নবাব সিরাজউদ্দৌলাকে কে হত্যা করে?
উত্তর: মোহাম্মদী বেগ।
২৫. নবাব সিরাজউদ্দৌলার সমাধিস্থল কোথায়?
উত্তর: খোশবাগ, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ, ভারত।
২৬. নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কী?
উত্তর: জয়েন উদ্দিন।
২৭. নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কী ছিল?
উত্তর: মির্জ মুহাম্মদ।
২৮. কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন?
উত্তর: ১৭৫৭ সালে (২২ বছর বয়সে)
২৯. পলাশীর যুদ্ধের পরে বাংলার নবাব কে হন?
উত্তর: মীর জাফর।
৩০. পলাশীর যুদ্ধ কোন সাম্রাজ্যের পতনের সূচনা করে?
উত্তর: বাংলার স্বাধীন নবাবী শাসনের।
৩১. নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের অন্যতম কারণ কী ছিল?
উত্তর: বিশ্বাসঘাতকতা।
৩২. পলাশীর যুদ্ধের পরে বাংলার অর্থনীতিতে কী প্রভাব পড়ে?
উত্তর: ইংরেজদের শোষণ বৃদ্ধি পায়।
৩৩. পলাশীর যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: এ যুদ্ধের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়।
৩৪. মোহনলাল কে ছিলেন?
উত্তর: সিরাজউদ্দৌলার বিশ্বস্ত উপদেষ্টা ও সেনানায়ক।
৩৫. উমিচাঁদ কে ছিলেন?
উত্তর: একজন ধনী ব্যবসায়ী ও ষড়যন্ত্রকারী।
৩৬. ইংরেজদের প্রধান শক্তি কী ছিল?
উত্তর: আধুনিক অস্ত্র ও কূটনীতি।
৩৭. পলাশীর যুদ্ধের পর কোন যুদ্ধটি গুরুত্বপূর্ণ ছিল?
উত্তর: বক্সারের যুদ্ধ।
৩৮. বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর: ১৭৬৪ সালে।
৩৯. পলাশীর যুদ্ধের ফলে কারা সবচেয়ে লাভবান হয়?
উত্তর: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url