যন্ত্রাংশ থেকে কিভাবে মরিচা দূর করবেন? (How Do You Remove Rust From Tools?)

যন্ত্রাংশ থেকে কিভাবে মরিচা দূর করবেন?





আমাদের দৈনন্দিন জীবনে মরিচা  খুবই পরিচিত একটি শব্দ। এটি হল আয়রন অক্সাইড যা মূলতই যন্ত্রাংশ কিংবা মেটালকে ক্ষয় করে থাকে। এর রাসায়নিক সংকেত হলঃ Fe2O3 আর  এই রাসায়নিক প্রকৃয়াকেই আমরা মরিচা বলে থাকি। 
লোহা যখন বাতাসের আদ্রতা, কার্বণডাই অক্সাইডযুক্ত পানি এর সংস্পর্শে আসে তখন সেখানে কার্বোনিক এডিস উৎপন্ন হয়।তখন সেই এসিড লোহাকে ভাঙতে শুরু করে। কিছু পানি ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন এ রূপান্তরিত হয়ে যায়। তখন সেই মুক্ত অক্সিজেন সেই ভেঙে যাওয়া লোহার সাথে বিক্রিয়া করে আয়রণ অক্সাইডে পরিণত হয়। এই মরিচা সংগঠনের রাসায়নিক বিকৃয়াটি নিম্নরূপঃ-

  • 2Fe(s) + 2H2O(l) + O2(g) 2Fe2+(aq) + 4OH(aq)
  • Fe2+(aq) + 2OH(aq) Fe(OH)2(s)
  • Fe(OH)2(s)  =O2=> Fe(OH)3(s)
  • Fe(OH)3(s) =dehydrates=>  Fe2O3nH2O(s) {This is the rust.}


এখন আমরা মরিচা কি  এবং তা কিভাবে সৃষ্টি হয় সে সম্পর্কে জানলাম। এটা মূলত মেটালের উপরে এবং মেশিন টুলসের উপরে একটি অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারক আবরণ এর সৃষ্টি করে। যন্ত্রপাতির উপর মরিচা পড়লে তা যন্ত্রপাতিকে ধীরে ধীরে নষ্ট করে দেয় এবং যন্ত্রাংশের মশৃণতা ও সুন্দর্য নষ্ট হয়ে যায়। 

মরিচা দূর করার সবচেয়ে সহজ এবং বহুল প্রচলিত পদ্ধতি হল “ভিনেগার” ব্যবহার করা। মরিচা যুক্ত টুলস গুলোকে ভিনেগারে ডুবিয়ে কয়েক ঘন্টা রেখে দেওয়া হয়। তারপর তা ধীরে ধীরে স্ক্রাপ করে উপরের মরিচার আবরণকে তুলে ফেলা হয়। 

লেবু এবং লবণ আরো একটি পদ্ধতি যার দ্বারা আপনি সহজেই যন্ত্রপাতি বা মেটাল থেকে মরিচা দূর করতে পারবেন। এই পদ্ধতিতে লবণকে মরিচাযু্ক্ত যন্ত্রাংশের উপর ছড়িয়ে দেওয়া হয় এবং তার উপর লেবুর রসকে ঢেলে কিছুক্ষণ রেখে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে স্ক্রাপ করে উপরের মরিচার আবরণকে তুলে ফেলা হয়। 

স্যান্ড পেপার (সিরিজ কাগজ), ওয়ার ব্রাশ (তারের ব্রাশ),  এগুলোও কখনও কখনও মরিচা দূর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তবে যন্ত্রপাতির ভিন্নতার উপর  নির্ভর করে ভিন্ন ভিন্ন ধরণের স্ক্রাপিং টুলস বা মেটারিয়ালস ব্যবহার করা হয়। তবে ঘষে তুলে ফেলতে পারে এমন ধরণের মেটারিয়াল মরিচা দূর করার জন্য খুব চমৎকার কাজ করে। এসব মেটারিয়াল ব্যবহার করে সাধারণভাবে যতক্ষণ পর্যন্ত মরিচার আবরণ উঠে না যায় ততক্ষণ পর্যন্ত ঘষা হয়। তবে এ ধরণের মেটারিয়াল ব্যবহার করে মরিচা দূর করা গেলেও যন্ত্রাংশ  এবং মেটালের সার্ফেস তথা পৃষ্ঠদেশ অমশৃণ এবং অসুন্দর হয়ে যায় এবং পূর্বের মত আর দেখায় না বরং তা দেখতে খারাপ হয়ে যায়। 

এগুলো গেল প্রাকৃতিক প্রক্রিয়া। প্রাকৃতিক প্রকৃয়ার পরেই রয়েছে কিছু রাসায়নিক প্রকৃয়া যার মাধ্যমেও মরিচাকে দূর করা যায়। রাসায়নিক দ্রব্য মরিচা যুক্ত অংশে ব্যবহার করার ফলে উক্ত মরিচার আবরণ রাসায়নিক এর সাথে বিকৃয়া করে জলীয় দ্রবণে পরিণত হয়ে যায় বা রাসায়নিকে দ্রবীভূত হয়ে যায় যার ফলে মরিচা উঠাতে আর প্রাকৃতিক পদ্দতির মত স্ক্রাপ বা ঘষামাজা করতে হয় না। মরিচা দূরকরণ কেমিকেল এর বেশিরভাগই ফসফরিক এসিড (Phosphoric Acid) বা অক্সালিক (Oxalic Acid) প্রকৃতির অর্ন্তভূক্ত।

মরিচা দূর করার আরেকটি প্রকৃয়া হল তড়িৎ বিশ্লেষণ (Electrolysis)। কিন্তু এটি অলৌহজাত মেটালের তৈরি যন্ত্রপাতির জন্য উপযু্ক্ত নয়। এই পদ্ধতিতে অল্প ভোল্টের ডিসি কারেন্ট (DC Current) ব্যবহার করা হয়। পানির সাথে কিছু সডিয়াম কার্বোনেট (Sodium Carbonate) এর দ্রবণ ইলেকট্রলাইট হিসেবে ব্যবহার করা হয়। মরিচাযুক্ত যন্ত্রাংশকে এই দ্রব্যণে ডুবিয়ে ঝুলিয়ে রাখা হয়।




উপরের চিত্রের অনুরূপ মরিচাযুক্ত যন্ত্রাংশের সাথে ডিসি পাওয়ার সাপ্লাই এর নেগেটিভ তারটি সংযুক্ত করা হয়। এবং ডিসি সাপ্লাই এর পজেটিভ তারটি একটি এ্যনোড দন্ডের সাথে সংযুক্ত করে উক্ত ইলেকট্রোলাইট দ্রবণে ডুবানো হয়। যখন উক্ত সোর্সে ডিসি সাপ্লাই দেওয়া হয় তখন মরিচাযুক্ত যন্ত্রাংশ থেকে মরিচার আবরণটি একটি পাতলা পর্দার আকারে উঠে যায়। এই বিকৃয়টি শুধুমাত্র উক্ত মরিচাযুক্ত যন্ত্রাংশের পৃষ্ঠদেশে সংঘটিত হয় ফলে উক্ত মরিচার আবরণটি উঠে যায়।

এভাবেই প্রকৃতিক এবং রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে আমরা আমাদের কাজের প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্টস, বাসা বাড়িতে ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাংশ বা সামগ্রী, তা ছাড়া যে কোন ধরণের লৌহজাত বস্তু থেকে সহজেই মরিচাকে দূর করতে পারি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমার গ্রন্থাগারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url